প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ০৫:১৫ পিএম
          --- ১ সপ্তাহ আগে
Ad

মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ৩

অ- অ+
মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ৩
নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার ঐতিহ্যবাহী তিশিখালী মাজারে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Ad


নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার ঐতিহ্যবাহী তিশিখালী মাজারে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে মাজারের তিনটি দানবাক্স (ভোল্ট) ভেঙে চুরি করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—হিজলী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জয় আলী (২০), সোহবার আলীর ছেলে বিপ্লব (২২) এবং শহীনের ছেলে শামীম হোসেন (২১)।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মামলায় আরও ৮-১০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, তিশিখালী মাজার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ রিফাত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মাজারের দানবাক্স ভেঙে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরি হওয়া টাকা উদ্ধারে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১০

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১১

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১২

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৩

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৪

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৫

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৬

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৭

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

১৯

শিগগিরই গঠিত হচ্ছে দশম ওয়েজ বোর্ড: সংসদে তথ্যমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert